রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে অঞ্জনা কোদালীয়া (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছোটভাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অঞ্জনা কোদালীয়া ছোটভাকলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চর বালিয়াকান্দি গ্রামের বাড়ইডাঙ্গার শুকুমার কোদালীয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, অঞ্জনা কোদালীয়া বৃষ্টির মধ্যে পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগে ওই নারীর মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।’
রুবেলুর রহমান/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত