ফরিদপুরে অবরোধে ফের ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ
ফরিদপুরের ভাঙ্গা গোলচত্তর এলাকায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক করে স্থানীয় জনতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্তর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। এসময় ঢাকাগামী আল-আমীন পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা গোল চত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর আগে সকাল ৮টার দিকে প্রথমে খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়। পরে দুপুর ১টার দিকে দুটি মহাসড়কে যানচলাচল শুরু হয়। আবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় অবরোধ শুরু করেন স্থানীয়রা।

অবরোধের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, পাঁচ ঘণ্টা অবরোধের পর দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এন কে বি নয়ন/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মহাসড়কে ট্যাংকলরি থেকে তেল চুরির ভিডিও ভাইরাল
- ২ যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি
- ৩ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ৪ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৫ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার