ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাহিদ ইসলাম

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ১০:০২ এএম, ২৬ মার্চ ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যাতে আর এমন না হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আজকের এই দিবসে আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের ৭১ এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এই মুহূর্তে কাজ করছি।

তিনি বলেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে আর এমন না হয়।

মাহফুজুর রহমান নিপু/কেএইচকে/এমএস

টাইমলাইন

  1. ১২:১৩ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি
  2. ১১:৫৫ এএম, ২৬ মার্চ ২০২৬ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা হচ্ছে: আখতার
  3. ১১:৪২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে যা থাকছে বিটিভিতে
  4. ১০:০২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
  5. ০৯:৫৯ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবস: সার্বভৌমত্বের প্রতিশ্রুতি ও গণমানুষের বঞ্চনা
  6. ০৯:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা, নেতৃত্ব ও বৈধতা: বাংলাদেশের রাজনৈতিক ভিত্তির পুনর্মূল্যায়ন
  7. ০৯:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
  8. ০৯:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ পাকিস্তান, হেনরি কিসিঞ্জার, একাত্তর ও বর্তমান
  9. ০৮:৫৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
  10. ০৮:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
  11. ০৮:০৪ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  12. ০৮:০৩ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  13. ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ আজ মহান স্বাধীনতা দিবস
  14. ১২:০১ এএম, ২৬ মার্চ ২০২৬ যে ভোরে জেগেছিল বাংলাদেশ