ফরিদপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মারামারি
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, থানায় জমিজমা নিয়ে একটি সালিশকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলফাডাঙ্গা থানার গেটের সামনে মারামারিতে জড়ায় দু’পক্ষ। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের নেতাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহজালাল আলম জাগো নিউজকে বলেন, কী নিয়ে কারা মারামারি করেছে জানা নেই। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও করেননি।
এন কে বি নয়ন/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মহাসড়কে ট্যাংকলরি থেকে তেল চুরির ভিডিও ভাইরাল
- ২ যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি
- ৩ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ৪ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৫ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার