দুই শিশুর ঝগড়ায় প্রাণ গেল দু’জনের
জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সংঘর্ষে আহতদের মধ্যে দুই জনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
নিহতরা হলেন, গোয়ালগাঁও গ্রামের মৃত পসু মন্ডলের ছেলে মন্ডল মিয়া (৬০) ও গোল্লা মিয়ার ছেলে মুশারফ হোসেন
(৪৮)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামে শামীম হোসেন (১০) ও মনজু রানী (৯) বাড়ির পাশে খেলা করছিল। খেলার সময় দুই জনের মধ্যে ঝগড়া শুরু হলে ওই শিশু দুটির পরিবারের লোকজনও ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে মুশারফ হোসেনকে ঢাকা মেডিকেলে এবং মন্ডল মিয়া, জুলেখা বেগম, শাহালি মিয়াকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে মন্ডল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে সকাল ৯টার দিকে মুশারফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় দুইজন মারা যাওয়ার কথা শুনেছি। মন্ডল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি এবং মুশারফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
শুভ্র মেহেদী/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার
- ২ কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
- ৩ প্রধানমন্ত্রীর চিন্তার ফসল ফ্যামিলি কার্ড: দীপেন দেওয়ান
- ৪ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ৫ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই