পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানির কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, পূজার ছুটিতে টানা ৬ দিন বন্ধ আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে শনিবার সকাল থেকে আবারও স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হয়েছে।
এদিকে দূর্গাপূজায় ভারত থেকে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
মো. মাহাবুর রহমান/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত