সিদ্ধিরগঞ্জে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মাদানীরনগর এলাকা থেকে আব্দুর রহমান (৩০) ও মীর মাসুদুর রহমান (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীররের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক শুক্রবার সন্ধ্যা ৬টায় লিফলেট বিলি করার সময় তাদের হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির পুরা এলাকার কামাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩০) ও মীর মাসুদুর রহমান ডেমরা থানার বামৈল এলাকার এরশাদ আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের চার সদস্য মাদানীনগর এলাকায় এসে লিফলেট বিলি করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আব্দুর রহমান ও মীর মাসুদুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করা হয়। অন্য দুইজন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের ৪৫টি লিফলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হচ্ছে।
হোসেন চিশতী সিপলু/এআরএ/এমএস