কুড়িগ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) উপজেলার কালিকাপুর ও বামনডাঙা এলাকায় তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদরাসা থেকে ফেরার সময় আকস্মিক বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরুকে খাওয়ার জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হন তিনি। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুটি ঘটনায় ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে।
রোকনুজ্জামান মানু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত