পটুয়াখালীতে ক্যাম্পে র্যাব সদস্যের মৃত্যু
র্যাব সদস্য মনিরুজ্জামান
পটুয়াখালী র্যাব-৮ সিপিসি-১ ক্যাম্পে মনিরুজ্জামান (৩০) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তার স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করেন।
সহকর্মীদের বরাতে জানা যায়, সকালে ডিউটি শেষে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন-
জুলাই সনদের আইনি ভিত্তি না হলে ড. ইউনূসেরই বিপদ বেশি হবে
খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার, যুবকের এক বছরের কারাদণ্ড
সাড়ে ৮ ঘণ্টার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
এ বিষয়ে র্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ ছিলেন। সকালে ডিউটি শেষে ব্যারাকে এসে সহকর্মীকে বলেন, জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেন। পরে ডাকার পরও সাড়া না দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।
মাহমুদ হাসান রায়হান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের