ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যানজট নিরসনে আবারো রাস্তায় শামীম ওসমান

প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৮ জুন ২০১৬

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে আবারো মাঠে নেমেছেন সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার দুপুর  সোয়া ৩টার দিকে তিনি চাষাঢ়ায় যানজট নিরসনে কাজ শুরু করেন। যদিও সকাল থেকে ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা ওই এলাকার যানজট নিরসনে কাজ করছিলেন।

এদিকে যানজট নিরসনে শামীম ওসমানের মাঠা নামাকে অনেকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি মনে করছেন। মাত্র ১৫ মিনিটের ট্রাফিকের কাজ করাটা তার স্ট্যান্ডবাজি বলেই মনে করছে সচেতন মহল।

দেখা গেছে, দুপুরে ছাত্রলীগের কর্মকাণ্ড পরিদর্শন করতে এসে তিনি নিজেই ট্রাফিক বনে যান। এসময় তিনি  রাস্তার উপর পার্কিং করা গাড়ি সরিয়ে দেয়া থেকে শুরু করে যানবাহন চলাচলে দিক নির্দেশনাও প্রদান করেন।

শামীম ওসমান সাংবাদিকদের জানান, রোজার মধ্যে যানজটের কারণে লোকজনদের দুর্ভোগ পোহাতে হয়। এর আগে জানুয়ারিতে আমরা কাজ করে কিছু প্রস্তাবনা সিটি কর্পোরেশনকে দিয়েছিলাম। তারা সেগুলোতে গুরুত্ব দেয়নি। এবার রোজার মধ্যে শহরের যানজট নিরসনে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করছে।

এসকেডি