কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআর’র সাবেক ৯ সদস্য। বুধবার (১৫ অক্টোবর ) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান , ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে এবং আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেয়া হবে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
জেল সুপার আল মামুন, ওই মামলায় আরও ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের ৪ জনকেও কারা মুক্তি দেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ