খুলনা কারাগারে সংঘর্ষ, ৩ হাজতিকে কাশিমপুরে স্থানান্তর
খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনার জেরে তিনজন হাজতিকে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশি পাহারায় একটি প্রিজন ভ্যানে করে তাদের গাজীপুরের উদ্দেশে পাঠানো হয়।
কেন্দ্রীয় কারাগারে পাঠানো তিন হাজতি হলেন, কালা তুহিন, ‘গ্রেনেড বাবুর’ ছোট ভাই রাব্বি এবং জিতু।
কারা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রেনেড বাবু ‘বি’ কোম্পানির সদস্য লাল ও সাকিবের সঙ্গে অপর হাজতি পলাশের মধ্যে কথা কাটাকাটি হয়। হাতাহাতির একপর্যায়ে পলাশকে তারা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে লাঠিচার্জ করে কারা পুলিশ। পরে পাগলা ঘণ্টা বাজানো হলে পরিস্থিতি শান্ত হয়।
খুলনা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, কারাগারের ভেতরে মারামারির ঘটনায় কয়েকজনের নামের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেখান থেকে আসামিদের পাঠানোর কথা জানানো হলে প্রাথমিক পর্যায়ে সকালে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নামের তালিকায় যারা আছে পরবর্তীতে তাদেরও ঢাকায় পাঠানো হবে।
আরিফুর রহমান/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ