পিরোজপুর
২২ মাদরাসায় গেলো সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস
পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বর এসব মাংস বিতরণ করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও সাজিয়া শাহনাজ তমা জানান, এ বছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে, যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল। উপজেলার ২০টি এতিমখানা, একটি মহিলা মাদরাসা, একটি আলিয়া মাদরাসা ও শিশু নিকেতনসহ সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোট ২৫ কার্টন মাংস বিতরণ করা হয়েছে।
মো. তরিকুল ইসলাম/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত