১০০ বন্দি স্থানান্তরের মাধ্যমে খুলনার নতুন কারাগারের যাত্রা শুরু
পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে বন্দিদের স্থানান্তর করা হচ্ছে
উদ্বোধনের পর সশ্রম এবং বিনাশ্রম সাজাপ্রাপ্ত ১০০ বন্দি স্থানান্তরের মাধ্যমে শুরু হলো খুলনার নতুন কারাগারের কার্যক্রম। শনিবার (১ নভেম্বর) সকালে বন্দি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান।
তিনি জানান, পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে বন্দি স্থানান্তরের সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট, পুলিশ এবং র্যাব-৬ এর সশস্ত্র পাহারা ছিল।

খুলনা কারা সূত্রে জানা যায়, খুলনা জেলা পুরাতন কারাগার হইতে সশ্রম ৪৫ জন ও বিনাশ্রম ৫৫ জন মোট ১০০ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদিকে হরিণটানা থানাধীন চকআহসানখালী এলাকায় নবনির্মিত খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট, পুলিশ, র্যাব-৬ এর সশস্ত্র পাহারায় তিনটি প্রিজন ভ্যানে করে বন্দিদের পাঠানো হয়।
আরিফুর রহমান/কেএইচকে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত