বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে আক্কাস শিকদার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার কাচনা উত্তর পাড়া গ্রামে নিজ মৎস্য ঘেরে তিনি মারা যান।
আক্কাস শিকদার কাচনা উত্তর পাড়া গ্রামের মোজাম শিকদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃষ্টির মাঝেই আক্কাস শিকদার মৎস্য ঘেরে যান। পরে তিনি বজ্রপাতে মারা যান। স্থানীয় বাসিন্দারা ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক জানান, নিজের ঘেরে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। নিহতের স্বজনরা তার দাফনের ব্যবস্থা করছেন।
নাহিদ ফরাজী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত