রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয়। মৃত শিশুর নাম মাবিয়া (১০)।
হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, মাবিয়া গত ৮ নভেম্বর ডেঙ্গু চরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরেরদিন সন্ধ্যা ৭টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৭ শিশুসহ ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৩৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এ হাজার ৩২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই মৌসুমে ১৫ জন মৃত্যুবরণ করেছেন।
সাখাওয়াত হোসেন/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত