দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ খেয়ে যুবকের মৃত্যু
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে বিপ্লব ঘরামী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে যৌনপল্লীর ভেতরে ওষুধের প্রতিক্রিয়ায় অজ্ঞান হয়ে পড়েন বিপ্লব। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়।
বিপ্লব মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ ঘরামীর ছেলে।
স্থানীয়রা জানান, দেশি বাংলা মদের সঙ্গে মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবন করার কারণে বিপ্লবের মৃত্যু হয়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, বিপ্লব ঘরামী মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া তিনি পূর্বেই হৃদ্রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার জানিয়েছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রুবেলুর রহমান/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত