মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল করিম (৩০), মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও আলাউদ্দীন আনুর ছেলে মো. কাওসার (৩৪)।
সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক জানান, ২০১১ সালের ১৮ জানুয়ারি ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের একটি আম বাগানে ২০০ গ্রাম হেরোইনসহ আসামিদের আটক করে র্যাব-৫। পরে র্যাবের উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯এর ক ধারায় মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সেইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদলত। এদের মধ্যে আব্দুল করিম পলাতক।
আব্দুলাহ/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ২ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৩ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৪ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে
- ৫ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১