ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ আটক ৩
ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে কোটচাঁদপুর শহরের আদর্শপাড়া থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ বলেন, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে।
খবর পেয়ে ভোরে ওই বাড়িতে হানা দিয়ে রেজাউল ইসলাম পাঠান, মিলন হোসেন ও মধু নামে ৩ জনকে আটক করে। সে সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৭০ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল, ৫টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, পুলিশের পোশাক ও নগদ ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাব ধারণা করছে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত