ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৪ মার্চ ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর, দিরাই- শাল্লা ও জামালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে পর থেকে এই তিন উপজেলায় বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে হাওরের বোরো ধান নিয়ে উদ্বিগ্ন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে জেলার ১৩৭ হাওরে ১০ লাখ কৃষক দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন। আর মাসখানেক পরই কষ্টের ফলানো এই ধান গোলায় তুলবেন কৃষকেরা। এর মধ্যেই সুনামগঞ্জে বৃষ্টিপাত ও বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি শুরু হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

তাহিরপুরের মাটিয়ান হাওরের কৃষক শফিকুল ইসলাম বলেন, এই বছর হাওরের পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। কষ্টের ফলানো ধানে মাত্র শিষ আসছে। এ অবস্থায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হচ্ছে। খুব দুশ্চিন্তায় আছি।

দিরাইয়ের কৃষক হামিদ মিয়া বলেন, গত দুই দিন ধরে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আজ দুপুরের পর থেকে শিলাবৃষ্টি। তবে এটা দীর্ঘস্থায়ী হলে কৃষকের সর্বনাশ হবে।

সুনামগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুক বলেন, জেলার ৪ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে ধানের এখনও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে শিলাবৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে ধানের ক্ষতি হতে পারে।

লিপসন আহমেদ/এমএন/এমএস