বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু
বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন, রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)।
শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা রূপাতলীস্থ এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।
নিহতদের সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ জানান, রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এসময় ঝালকাঠিগামী মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান।
জুয়েলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এইচআরএস/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত