ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
আপিলে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যাচাই-বাছাই শেষে জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় আগের সিদ্ধান্ত বহাল রাখেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিপরীতে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াত প্রার্থী মাহবুবুল আলম।
রোকনুজ্জামান মানু/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত