ডা. তাহের
একটি দল ভারতের সঙ্গে আপস করে দেশকে বিক্রি করে দিতে চায়
কুমিল্লায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের চার কোটি যুবক এটা হতে দেবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার ধোড়করা স্কুলমাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।’
এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা