ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মঙ্গলবার কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জনসভা শুরু হবে। সকাল ১০টায় বক্তব্য রাখবেন জামায়াত আমির।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

এসকে রাসেল/এসআর/জেআইএম