পদ্মায় বাসডুবি
নিহত ২৬ জনের পরিচয় মিলেছে, ১৮ জনই রাজবাড়ীর
ফেরিঘাটে জুতাটি পড়ে থাকতে দেখা যায়, শুধু ব্যবহার করা মানুষটির সন্ধান নেই। ছবি-জাগো নিউজ
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আটজন পুরুষ, ১১ জন নারী এবং সাতজন শিশু। নিহতদের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা। বাকিরা কুষ্টিয়া, ঝিনাইদহ, দিনাজপুর, গোপালগঞ্জ এবং ঢাকার বাসিন্দা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেরিতে ওঠার আগে সৌহার্দ্য পরিবহনের বাসটি সরাসরি পানিতে পড়ে ডুবে যায়।
প্রায় ৬০ ফুট গভীরে ডুবে যায় বাসটি। দীর্ঘ সময় অভিযান চালিয়ে রাত ১২টা ৩৮ মিনিটে বাসটি উদ্ধার করা হয়। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে রাজবাড়ীর ১৮ জন হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়কের মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), সজ্জনকান্দার মৃত ডা. আবদুল আলিমের মেয়ে জহুরা অন্তি (২৭), কাজী মুকুলের মেয়ে কাজী সাইফ (৩০), কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), দাদশী রামচন্দ্রপুরের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), মিজানপুর বড়চর বেনি নগরের মান্নান মন্ডলের স্ত্রী জোসনা (৩৫), গোয়ালন্দ ছোট ভাকলার চর বারকিপাড়ার রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কালুখালী বোয়ালিয়ার ভবানীপুরের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানুর (১১), রতনদিয়া মহেন্দ্রপুর বেলগাছির আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), ছেলে আব্দুর রহমান (৬), ঝাউগ্রামের মজুন শেখের ছেলে উজ্জল শেখ (৪০), চরমদাপুরের আফসার মন্ডলের ছেলে আশরাফুল, ছানাউল্লার ছেলে জাহাঙ্গীর এবং বালিয়াকান্দি পশ্চিম খালখোলার আরব খানের ছেলে (গাড়িচালক) আরমান খান (৩১)।
বাকি আটজন হলেন কুষ্টিয়া মজমপুরের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), খোকসা সমাজপুর ধুশুন্দুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিল (৩), সমসপুরের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ শৈলকুপা থানার কাচেরকোল খন্দকবাড়িয়ার নুরুজ্জামানের মেয়ে আরমান (৭ মাস), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী নোয়াধা এলাকার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুরের পার্বতীপুর থানার পলাশবাড়ী মথুয়ারা মৃত নুর ইসলামের স্ত্রী নাছিমা (৪০) এবং ঢাকার আশুলিয়া থানার বাগধুনিয়া পালপাড়ার মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহায়তায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও পাঁচজন নারী। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

বাসের ভেতর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয়জন পুরুষ, ১১ জন নারী এবং পাঁচজন শিশু (চারজন ছেলে ও একজন মেয়ে) রয়েছে।
সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে ২৩ জন, স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করেন একজন। এখনো আনুমানিক ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সদস্যরাও যৌথভাবে উদ্ধারকাজে অংশগ্রহণ করেন।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম
টাইমলাইন
- ০৫:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ কুষ্টিয়ার নিহত তিনজনের দাফন একজনের শেষকৃত্য সম্পন্ন
- ০৪:৫০ পিএম, ২৬ মার্চ ২০২৬ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ০৩:৩২ পিএম, ২৬ মার্চ ২০২৬ নিহত ২৬ জনের পরিচয় মিলেছে, ১৮ জনই রাজবাড়ীর
- ০১:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ মৃত্যুর মুখ থেকে মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে যেভাবে বেঁচে ফিরলেন খাইরুল
- ১২:০২ পিএম, ২৬ মার্চ ২০২৬ মা ও ভাগনের পর জাবি শিক্ষার্থী রাইয়ানের মরদেহ উদ্ধার
- ১১:৫০ এএম, ২৬ মার্চ ২০২৬ দুই মিনিট আগে নেমে বেঁচে যান কালাম, ফেরত পেলেন সার্টিফিকেট-টাকা
- ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৬ ফেরিঘাটে বাস দুর্ঘটনা: ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬
- ১০:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ চালকের ভুলে বাস পন্টুন থেকে নদীতে পড়েছে, দাবি সৌহার্দ্যের আরেক চালকের
- ০৯:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ নদীতে একের পর এক নামছেন ডুবুরি, পাড়ে উৎসুক জনতার ভিড়
- ০৮:৪০ এএম, ২৬ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে ৯ শিশুসহ ২৩ মরদেহ উদ্ধার, হস্তান্তর ২১
- ০৪:৫৭ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৯
- ০২:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৬ নিখোঁজ জাবি শিক্ষার্থী রাইয়ান, মারা গেছেন মা
- ০১:৪৪ এএম, ২৬ মার্চ ২০২৬ নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার
- ০১:২৯ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার
- ১২:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
- ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- ১১:০৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৩৬ জনের মরদেহ পানির নিচে থাকতে পারে: ফায়ার সার্ভিস
- ১০:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৬ পন্টুনের নিচে চলে যাওয়ায় ভাঙা যাচ্ছে না বাসের দরজা-জানালা
- ১০:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ কুমারখালী থেকে ওঠা আটজনের পরিচয় মিলেছে, নিখোঁজ ৩
- ০৯:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি
- ০৯:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ পানির ৯০ ফুট গভীরে রয়েছে বাসটি, উদ্ধারকাজে বৃষ্টির বাগড়া
- ০৮:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন: কুমারখালী কাউন্টার মাস্টার
- ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
- ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দুই মরদেহ ও জীবিত একজনকে উদ্ধার, তিনজনই নারী
- ০৮:১৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি
- ০৭:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের
- ০৭:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার
- ০৭:১৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ০৭:০০ পিএম, ২৫ মার্চ ২০২৬ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ০৬:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা