ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ

স্বতন্ত্র নারী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১১:১৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনি প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি টিমের জনসংযোগ ও মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাভেদ হক জানান, প্রচারণাকালে স্থানীয় বিএনপির এক নেতার চাচা পরিচয়দানকারী মানজুরের নেতৃত্বে একদল ব্যক্তি প্রচারণায় বাধা দেন। এ সময় প্রার্থীর সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ এবং পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর কাজী রেহা কবির সিগমা সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কিশোরগঞ্জ-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

এসকে রাসেল/কেএইচকে/এমএস