ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শনিবার ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে আসবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।

শনিবার ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে উচ্ছ্বাস

এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান।

শনিবার ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে উচ্ছ্বাস

জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, ‌‘তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।’

তানভীর হাসান তানু/এসআর/এএসএম