ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আরাফাত হোসেনকে (৩৪) ইছাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পূর্ব মেখল এলাকার বাসিন্দা।

রাঙ্গুনিয়া মডেল থানার আরেকটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আরাফাত হোসেনকে (২২) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইছাখালী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাঙ্গুনিয়ার গুচ্ছগ্রাম এলাকায়।

একই থানার আরেক মাদক মামলার গ্রেফতার আসামি ইউসুফ আলীকে (৩৫) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে উত্তর পাশের সড়ক থেকে গ্রেফতার করা হয়। তিনি মধ্যম সৈয়দবাড়ী এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/বিএ/জেআইএম