কুমিল্লা-১১
জামায়াতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিজয়ী
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এই আসনে ১২৭টি ভোটকেন্দ্রে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
এমআইএইচ