ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা-৩ আসনে বিজয়ী বকুল

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা-৩ আসনে (সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) পোস্টাল ভোটসহ ১১৬টি কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ প্রতীকে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিজয়ী হয়েছেন।

খুলনা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বেসরকারিভাবে রকিবুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীকে এই প্রার্থী পেয়েছেন ৭৪ হাজার ৮৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।

আরিফুর রহমান/কেএসকে