মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে জেলায় অনেক শিশু হামে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৫ শিশু মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১১ শিশু ভর্তি রয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়- দিন দিন হামে আক্রান্ত রোগী বাড়ছে। এছাড়াও সাধারণ জ্বর ঠান্ডা নিয়ে ১০৪ শিশু ভর্তি রয়েছে।
জানা যায়, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে গত এক সপ্তাহে ১৫ শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে ফিরে গেছে। দুপুর পর্যন্ত ১১ শিশু ভর্তি রয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে হাসপাতালের ৫ম তলার শিশু ওয়ার্ডের পাশে আলাদা তিনটি কক্ষে হাম আইসোলেশন কর্ণারে ১২ সিটের ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লে সিটের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার সানজিদা বেগম ৯ মাসের শিশু সন্তান আয়ানকে গত ২৭ মার্চ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভর্তি করেন। শিশু আয়ান জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। আয়ানের মা সানজিদা বেগম বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। তাই কি করবো একসঙ্গে দুই শিশুকে থাকতে হচ্ছে।
সদর উপজেলার মোস্তফাপুর থেকে আসা সুবর্ণা বেগম বলেন, আমার দুই মাস বয়সি মেয়ে তাইমার জ্বর, ঠান্ডা ও কাশি। ২৯ মার্চ ভর্তি করেছি। কিন্তু সিট কম থাকায় এক সঙ্গে দুই শিশুকে নিয়ে থাকতে হচ্ছে।
চরমুগরিয়া এলাকার বাসিন্দা সোহেল ঢালী ও শাহিনুর বেগম দম্পতির ৯ মাস বয়সি মেয়ে মুনতাহারা হাম আক্রান্ত হয়ে গত চার দিন আগে ভর্তি হয়েছে। আগের চেয়ে তার অবস্থা অনেকটাই ভালো।

শাহিনুর বেগম বলেন, মেয়ের প্রথমে জ্বর, পরে সারা শরীরে লালচে ভাব দেখা দেয়। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা করে জানতে পারি মেয়ের হাম হয়েছে। তবে আগের চেয়ে এখন অনেকটাই ভালো।
মহিষেরচর এলাকার শাহিন বেপারী ও মিনারা বেগেমের ছয় মাস বয়সি জায়েদও হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। অসুস্থ জায়েদের দাদী তানজিলা বেগম বলেন, এখনও ওর হামের টিকা দেওয়া হয়নি। শুনেছি ৯ মাস হলে টিকা দেওয়া হয়। তাই নাতি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তির পর এখন আগের চেয়ে অনেকটা সুস্থ।
চরগোবিন্দপুর এলাকার মিজানুর রহমান ও মিনু বেগমের তিন মাস বয়সি শিশু আরাফ হাম আক্রান্ত হয়ে তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে মাদারীপুরে ভর্তি হওয়া বেশির ভাগ শিশুরই বয়স এক বছরের নিচে। অনেকেই এখন পর্যন্ত টিকা দেয়নি।
রাস্তি ইউনিয়নের রাস্তি গ্রামের সুমন ও রত্না বেগমের ৫ মাস বয়সি মেয়ে রাবেয়া। গত ২৬ মার্চ হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সুস্থ হওয়ায় দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রত্না বেগম বলেন, মেয়ে সুস্থ হয়েছে। তাই বাড়িতে যাচ্ছি।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. জহিরুল ইসলাম ফিরোজ বলেন, বুধবার হাম আক্রান্ত ১১ শিশু চিকিৎসা নিচ্ছে। হাম আক্রান্তদের জন্য আলাদাভাবে আইসোলেশন কর্নারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ১২ সিট রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে সিটও বাড়ানো হবে। হাম আক্রান্ত হলে ভয়ের কারণ নেই। সঠিক সময়ে চিকিৎসা হলে রোগী সুস্থ হয়ে যায়। ভয় না পেয়ে সচেতন হতে হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এএসএম
টাইমলাইন
- ০৫:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
- ০৫:৩৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
- ০৩:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
- ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
- ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
- ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
- ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
- ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
- ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
- ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
- ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
- ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
- ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
- ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
- ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
- ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
- ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
- ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
- ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
- ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
- ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
- ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
- ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
- ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
- ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
- ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
- ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়