কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ৮৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৫৭ জন তাদের জামানত হারিয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থীই তাদের জামানত রক্ষা করতে পারেনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করেছেন। তাদের মধ্যে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী। তারা হলেন- আবু জায়েদ আল মাহমুদ (কলস-২০১), ওমর ফারুক (ঘোড়া- ২০৫), ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ (হাতপাখা-৬৫০২), বাংলাদেশ জাসদের বড়ুয়ামনোজিত ধীমান (মোটরগাড়ি ১৪৪), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি ৪৪১), এবি পার্টির মো. সফিউল বাসার ( ঈগল-৫১১) ও জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান (লাঙ্গল-৬৩১)।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারান। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম (হাতপাখা-৬৬১১), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম (চেয়ার-৭৬৭) ও জাতীয় পার্টির মো. আমির হোসেন (লাঙ্গল-৫৭০)।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন ৯ প্রার্থী। তাদের ৭ প্রার্থীর জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আবদুল কাইয়ুম (হাতপাখা-৩৫৯৩), আমজনতার দলের চৌধুরী রকিবুল হক (প্রজাপতি-২৪৪), গণঅধিকার পরিষদের মনিরুজ্জামান (ট্রাক-৬৩৩), বিআরপির মো. এমদাদুল হক (হাতি-১১১), বাংলাদেশ কংগ্রেসের মো. খোরশেদ আলম (ডাব-৭১৭), ইনসানিয়াত বিপ্লবের মো. শরীফ উদ্দিন সরকার (আপেল-১৬৭) ও এনডিএমের রিয়াজ মো. শরীফ (সিংহ-১৫২)।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে তিনজন জামানত হারান। তারা হলেন ইনসানিয়াত বিপ্লবের ইরফানুল হক সরকার (আপেল-৪২৭), খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি-২৪৮) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল করিম (হাতপাখা-২২৩২)।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে ৮ জনই জামানত হারান। তারা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফী (কাস্তে-৩৪২), বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস (হারিকেন-১৪৭), ইনসানিয়াত বিপ্লবের তানজিল আহমেদ (আপেল-১৬৭) এনপিপির মো. আবুল বাসার (আম ১০৪), জাতীয় পার্টির মো. এমরানুল হক (লাঙ্গল-৭০৫), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম (হাতপাখা-১৫০৫), এবি পার্টির যোবায়ের আহমেদ ভুঁইয়া ( ঈগল-২০২৯) ও জেএসডির শিরিন আক্তার (তারা-১৫৩)।
কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, জেএসডির ওবায়দুল করিম মোহন (তারা-৪৫৩), বাসদের কামরুন্নাহার সাথী (মই-৫১৫), গণঅধিকার পরিষদের মোবারক হোসেন (ট্রাক-২১৫), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশীদ (হাতপাখা-২৪৭৬), মুক্তিজোটের মো. আমির হোসেন ফরায়েজী (ছড়ি-১৫৩), বিএমএলের মো. ইয়াছিন (হাতপাঞ্জা-১৫৯৭) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাসুম বিল্লাহ মিয়াজী (মোমবাতি-৪৬৪৮)
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৫ প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. এহতেশামুল হক (হাতপাখা-১৪২৭৭) এবং মুক্তিজোটের সজল কুমার কর (ছড়ি-২৬১)।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী জামানত হারান। তারা হলেন ইসলামী ঐক্যজোটের আবদুল কাদের (মিনার-২৭৯), জাতীয় পার্টির এইচএম এম ইরফান (লাঙ্গল-৭২৭), বিএসপির মোহাম্মদ গোলাম মোরশেদ (একতারা-৩২২৪), বাসদের মো. আলী আশ্রাফ (মই-১৬০), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. গোলাম ছাদেক (হাতপাখা-২২৭৩) ও বিআরপির মফিজ উদ্দীন আহমেদ (হাতি-১৬১)।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৬ জনের। তারা হলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু বকর ছিদ্দিক (চেয়ার- ৩৯১৯), স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম (হাঁস-৩৩৫), জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল (লাঙ্গল-১২১৬), মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী (ছড়ি-১২৪), স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা (ফুটবল-৪৭৬) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ (হাতপাখা-৭৬২৬)।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়। তারা হলেন মুক্তিজোটের কাজী নুরে আলম ছিদ্দিকি (ছড়ি-৩২২), আমজনতার দলের আবদুল্লাহ আল নোমান (প্রজাপতি-৩৭৩), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শামসুদ্দোহা (হাতপাখা-৭৯৫৯),গণঅধিকার পরিষদের রমিজ বিন আরিফ (ট্রাক-২৯৩) ও বাংলাদেশ কংগ্রেসের হাছান আহমেদ (ডাব-৪০০)।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ৭ জনের মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের আ ফ ম আবদুর রহিম ( ডাব-১৯৪), মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ (ছড়ি-১৮৬) গণফ্রন্টের মো. আলমগীর (মাছ-৯৮) ও জাতীয় পার্টির মো. মাইন উদ্দিন (লাঙ্গল-৭০৪) এবং ইসলামী আন্দোলনের মো. মহিউদ্দিন (শহিদ) (হাতপাখা-২৭৬৬)।
উল্লেখ্য- নির্বাচিত প্রার্থীর প্রাপ্ত ভোটর শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এই নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট-৫৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। কুমিল্লার ১১টি আসনে মোট ভোটার ৪৯ লাখ ৯২ হাজার ৩১০ জন।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম