ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৩ মার্চ ২০২৬

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক বনদস্যু নাম আফজাল সরদার (৩২)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে নারায়নপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টায় মোংলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি শট গান, ১টি একনালা বন্দুক, ২১ রাউন্ড তাজা গুলি এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

সাব্বির আলম সুজন বলেন, আফজাল দীর্ঘদিন যাবৎ বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে।

আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আবু হোসাইন সুমন/কেএইচকে/এমএস