নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
নাটোরের সিংড়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। এ ঘটনায় সোমবার (৯ মার্চ) বিকেলে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলা সূত্রে জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়ে সেতু খাতুনকে পার্শ্ববর্তী লাক্ষীকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটে ইভটিজিং করাসহ বিভিন্ন কুপ্রস্তাব দিতো। বিষয়টি জেনে ফটিক সর্দার তার মেয়েকে বিরক্ত না করতে ইমান আলীকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমান আলী তার কয়েকেজন সহযোগী নিয়ে রোববার সন্ধ্যায় ফটিক সর্দারের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ফটিক সর্দার রক্তাক্ত জখম হওয়া সহ তার ডান হাত ভেঙে যায়। এসময় ফটিক সর্দারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফটিক সর্দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমান আলী ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সুলতানা জানান, ফটিক আলীর শরীরে বেশ কিছু আঘাত রয়েছে। তার ডান হাত ভেঙ্গে গেছে। আহতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ফটিক সরদার চিকিৎসাধীন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেজাউল করিম রেজা/এনএইচআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার
- ২ কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
- ৩ প্রধানমন্ত্রীর চিন্তার ফসল ফ্যামিলি কার্ড: দীপেন দেওয়ান
- ৪ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ৫ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই