ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখলেন স্বামী

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১১:৩০ এএম, ১১ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রী মোছা. নাসিমা বেগমকে (৩৬) নৃশংসভাবে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম