ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১২ মার্চ ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন কারাখানার সামনে আসা মাত্র সামনে থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে মুছেড়ে যায়। এসময় তিনি গাড়িতে আটকা পড়েন। পরে গাড়ি কেটে বের করে হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, ‘দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছে। অপরদিক থেকে একটি ড্রামট্রাক আসছে। চোখের পলকে ড্রামট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড খতিয়ে দেখা প্রয়োজন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম মাঈন উদ্দিন/এএইচ/জেআইএম