ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতারণার অভিযোগে বন্ড, টপটেন ও মেঘামার্টকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১২ মার্চ ২০২৬

টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি, নকল পণ্য বিক্রিরনা নানা অভিযোগে বন্ড, টপটেন ও মেঘামার্টকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও কয়েকটি শোরুমে নামিদামি ব্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা সদর সড়কের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও চায়না, ভারতসহ বিভিন্ন দেশের নকল পাঞ্জাবি, প্যান্ট বিক্রির প্রমাণ পাওয়া যায়। জানা যায়, বন্ডকে ৫০ হাজার, টপটেনকে ৫০ হাজার ও মেঘামার্টকে ১০ হাজার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি বলেন, দেশি পণ্য বিদেশি বলে বিক্রি, নকল পণ্য ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/এএইচ/জেআইএম