ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের খাদেম ও ইমাম মো. সেকান্দর আলী সুরেশ্বরী। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন

সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা জানান, সুরেশ্বর দরবার শরিফের অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। অন্তত ২০ বছর ধরে এখানে একদিন আগেই ঈদ উদযাপন করেন তারা। এবার ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও কিশোরগঞ্জ থেকে সুরেশ্বর দরবার শরিফের শতাধিক অনুসারী ও ভক্ত এসে নামাজ আদায় করেছেন।

গৌরীপুরের নূরমহল সুরেশ্বর দরবার শরিফের ইমাম ও খাদেম সেকান্দর আলী সুরেশ্বরী বলেন, ‘আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি ও রোজা ছেড়ে দিই। অনেক সময় দেখা যায়, সৌদি আরবের সঙ্গে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিলে যায়। সৌদি আরবের সঙ্গে আমাদের দেশের সময়ের ব্যবধান কয়েক ঘণ্টা। তাই বলে একদিন পর ঈদ উদযাপন করতে হবে কেন? চাঁদ দেখা যাওয়ায় ঈদ উদযাপন করা যাবে।’

ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জের চর ঝাউগড়া এলাকায়ও সুরেশ্বরীয়া বেলাতিয়া পাক দরবার শরিফের উদ্যোগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

টাইমলাইন

  1. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  2. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  3. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  4. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  5. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  6. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  7. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  8. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  9. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  10. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  11. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  12. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত