ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬

নাটোরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মার্চ মাসে জেলায় ৩৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে হামে আক্রান্ত ৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাইফাতুল কাশফি নামে সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, শুক্রবার (২৭ মার্চ) সকালে ঠান্ডা ও জ্বর নিয়ে নাটোর সদর হাসপাতালে কাশফিকে ভর্তি করা হয়। শুরুতে সে কান্নাকাটি করলেও বিকেল থেকে সাড়া দিচ্ছিল না। পরদিন শনিবার স্বজনরা খেয়াল করেন, তার গলার ভেতর হামের মতো গুটি বেরিয়েছে, যা রোববার পুরো শরীরে ফুটে ওঠে। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তার মৃত্যু হয়।

নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসে হামের উপসর্গ নিয়ে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের নমুনা পরীক্ষার পর ১৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এরই মধ্যে ৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একজনকে রাজশাহীতে পাঠানো হয়েছিল (যার মৃত্যু হয়েছে) এবং বর্তমানে সদর হাসপাতালে ৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৪১৫ নম্বর কক্ষে হামে আক্রান্ত শিশুদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন সব শিশুর বয়সই ৯ মাসের কম।

আক্রান্ত শিশুদের স্বজনরা জানান, শুরুতে চিকিৎসকরা সাধারণ ঠান্ডা-জ্বর মনে করে আক্রান্তদের শিশু ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গেই ভর্তি করেন। এক-দুই দিন পর শরীরে র‌্যাশ উঠলে এবং হাম সন্দেহ হওয়ার পর তাদের আলাদা কক্ষে (আইসোলেশন) নেওয়া হয়। এতে সাধারণ শিশুদের মাঝেও হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

এসব বিষয়ে নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, জেলায় ৩৮ জন শিশুর হামের প্রাথমিক উপসর্গ ছিল, যার মধ্যে ১৩ জনের হাম পজিটিভ আসে। মৃত শিশুটির হাম ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে।

শনাক্তের আগে সাধারণ ওয়ার্ডে রাখার বিষয়ে তিনি বলেন, শুরুতে হাসপাতালে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি বুঝতে পারেননি। তবে এখন কঠোর নির্দেশনা দেওয়া আছে, হাম সন্দেহ হলেই শুরু থেকে আইসোলেশনে রাখতে হবে।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

টাইমলাইন

  1. ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
  2. ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
  3. ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
  4. ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
  5. ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
  6. ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
  7. ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
  8. ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
  9. ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
  10. ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
  11. ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
  12. ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
  13. ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
  14. ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
  15. ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
  16. ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
  17. ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
  18. ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
  19. ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
  20. ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
  21. ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
  22. ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
  23. ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
  24. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
  25. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
  26. ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
  27. ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
  28. ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
  29. ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
  30. ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
  31. ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়