পহেলা বৈশাখের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ : নিতাই রায়
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়ামের পাশে বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করছি। দল মত নির্বিশেষে মানুষের সেবা কাজ করে যাবো এটা আমাদে অঙ্গীকার। কোনো দুর্নীতি আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে, যুবকদের দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
পহেলা বৈশাখের নাম নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, তা নিরসন করে তিনি স্পষ্টভাবে জানান—পহেলা বৈশাখের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি