ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি, নিহতদের স্মরণে দোয়া

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের পর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গোয়ালন্দ কৃষক‌দলের সহসভাপ‌তি ছালাম মোল্লা ও এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণকারীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দোয়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা‌গে‌ছে, ২৫ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে ঢাকাগামী সৌহার্দ্য প‌রিবহনের এক‌টি বাস দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রি ঘাট দিয়ে ফে‌রিতে উঠার সময় নিয়ন্ত্রণ হা‌রিয়ে নদীতে পরে ডুবে যায়। এ ঘটনায় নারী-‌শিশু ও গা‌ড়ির চালকসহ ২৬ জনের মরহেদ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনার কারণ অনুসন্ধানে নৌ-প‌রিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুইটি তদন্ত কমি‌টি গঠন করা হয়েছে।

রুবেলুর রহমান/এনএইচআর/এএসএম