পুলিশ দেখলেই পালিয়ে যান, কৃষকের ছদ্মবেশে আসামি ধরলেন এএসআই
গ্রেফতার কাওছার শেখ ও এএসআই আতাউর রহমান
ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে কাওছার শেখ (৩৬) নামের এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান। খালি গায়ে লুঙ্গি পরে ফসলের মাঠ থেকে তাকে গ্রেফতার করেন তিনি। এ ঘটনার পর থেকে তিনি প্রশংসায় ভাসছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেফতার কাওছার শেখকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করতেন কাওছার শেখ। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে কাওছার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতার করতে পুলিশের বেগ পেতে হচ্ছিল। পরে কৃষকের ছদ্মবেশে তাকে গ্রেফতার করেন এএসআই আতাউর রহমান।
বিয়য়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ফসলি মাঠে অবস্থান করছেন কাওছার। পুলিশের পোশাক দেখলে তিনি পালিয়ে যেতেন। এজন্য এএসআই আতাউর রহমান লুঙ্গি পরে, খালি গায়ে কৃষকের ছদ্দবেশে কাওছারকে গ্রেফতার করেন। আতাউরের বিষয়টি প্রশংসাযোগ্য।’
গ্রেফতার কাওছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি, নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন
- ২ নীলফামারীতে খুব শিগগির হাজার শয্যার হাসপাতালের কাজ শুরু: সচিব
- ৩ আড়াইদিন জিন্দা কবরে থাকার ঘোষণা লালন ভক্ত দম্পতির, পুলিশের বাধায় পণ্ড
- ৪ হুমা বাহিনীর সদস্য সুজন অস্ত্রসহ গ্রেফতার
- ৫ পুলিশ দেখলেই পালিয়ে যান, কৃষকের ছদ্মবেশে আসামি ধরলেন এএসআই