এ টি এম মাসুম
মাগুরা স্টাইলে নির্বাচন দিয়ে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ দিয়েছে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেছেন, দুইটি উপ-নির্বাচনে বিএনপি সরকার মাগুরা স্টাইলে নির্বাচন উপহার দিয়েছে। তারা প্রমাণ করেছে তাদের মানসিকতার পরিবর্তন হয়নি। ফ্যাসিবাদী মানসিকতা তারা লালন করছে। দেশকে আবার তারা ফ্যাসিবাদের অন্ধকারে নিমজ্জিত করার চেষ্টা করছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শহরের শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এ টি এম মাসুম বর্তমান শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার খুব খারাপ অবস্থা আমরা লক্ষ্য করছি। মোবাইল ও ইন্টারনেটে আসক্ত করে ছাত্রদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেই; দেশ যেন আবারও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, যে জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এই দেশ তিতুমীর ও অলি-আউলিয়াদের দেশ। মুসলমানদের এই দেশকে রক্ষা করার জন্য আমাদের অঙ্গীকার করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি, নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন
- ২ নীলফামারীতে খুব শিগগির হাজার শয্যার হাসপাতালের কাজ শুরু: সচিব
- ৩ আড়াইদিন জিন্দা কবরে থাকার ঘোষণা লালন ভক্ত দম্পতির, পুলিশের বাধায় পণ্ড
- ৪ হুমা বাহিনীর সদস্য সুজন অস্ত্রসহ গ্রেফতার
- ৫ পুলিশ দেখলেই পালিয়ে যান, কৃষকের ছদ্মবেশে আসামি ধরলেন এএসআই