নারী সেজে আর অশ্লীলতা ছড়াবেন না রেদোয়ান, দিলেন মুচলেকা
ছাত্রদলের বহিষ্কৃত নেতা রেদোয়ান ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর করার অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি কসবা থানায় হাজির হয়ে পুরুষ হয়ে আর কখনো নারী সেজে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ করবেন না বলে অঙ্গীকার করেছেন।
এর আগে তুমুল সমালোচনার মুখে সম্প্রতি রেদোয়ান ইসলাম কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক থেকে বহিষ্কার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ এপ্রিল তৌহিদী জনতার ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিন নামের দুজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, রেদোয়ান ইসলাম এবং রিংকু সরকার রবিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চক্র নারী সেজে বিভিন্নভাবে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করছে। তারা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর কনটেন্ট প্রচার করছেন, যা কিশোর-তরুণসহ সাধারণ জনগণের নৈতিক মূল্যবোধের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তার এ কার্যক্রম জনসাধারণের শালীনতা ও সামাজিক স্থিতিশীলতার পরিপন্থি। এরই পরিপ্রেক্ষিতে দুজনকে থানায় তলব করে পুলিশ।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, পরে বহিষ্কার
ট্রান্সজেন্ডার নয়, আমি ছেলে: ভিডিও বার্তায় রেদোয়ান
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের থানায় ডাকা হয়েছিল। রেদোয়ান ইসলাম বলেছেন, তিনি ছেলে। তিনি আর কখনো নারী সেজে অশ্লীলতা ছড়াবেন না। এজন্য মুচলেকা দিয়েছেন। এসময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।’
কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেদোয়ান ইসলামকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়। সমালোচনার মুখে তাকে বহিষ্কার করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি, নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন
- ২ নীলফামারীতে খুব শিগগির হাজার শয্যার হাসপাতালের কাজ শুরু: সচিব
- ৩ আড়াইদিন জিন্দা কবরে থাকার ঘোষণা লালন ভক্ত দম্পতির, পুলিশের বাধায় পণ্ড
- ৪ হুমা বাহিনীর সদস্য সুজন অস্ত্রসহ গ্রেফতার
- ৫ পুলিশ দেখলেই পালিয়ে যান, কৃষকের ছদ্মবেশে আসামি ধরলেন এএসআই