মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
প্রতীকী ছবি
পিরোজপুরের মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষকের নাম আবু সরদার। তিনি উপজেলার খায়েরঘটিচোরা গ্রামের মৃত আফসার সরদারের ছেলে এবং স্থানীয় মধ্য গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস ইসলাম জানান, সকালে আবু সরদার ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বাড়ি থেকে মঠবাড়িয়া সদরে যাচ্ছিলেন। পথে হারজী এলাকায় ওই মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সংঘর্ষ হয়।
এতে আবু সরদার ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবু সরদারকে মৃত ঘোষণা করেন।
হাসান মামুন/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত