ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ দিন পর পুনরায় স্কুলে গেলেন শ্যামল কান্তি

প্রকাশিত: ১১:৪৩ এএম, ২১ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জ বন্দরের আলোচিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ৭ দিনের ছুটি নিয়ে ১০ দিন পর বৃহস্পতিবার পুলিশ প্রহরায় স্কুলে যোগদান করে ১ ঘণ্টা পর আবার চলে গেছেন।

জেলা প্রশাসকের দফরে যাওয়ার কথা বলে তিনি স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। ৭ দিনের ছুটি নিয়ে ১০ দিন কেন ছুটি কাটালেন এ বিষয়ে তিনি কারো সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

এদিকে কল্যান্দী এলাকাবাসী শিক্ষক শ্যামল কান্তি ভন্তের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, আল্লাহকে নিয়ে কটূক্তি ও দশম শ্রেণির ছাত্রকে মারধরের প্রতিবাদে তাকে চাকরি থেকে বরখাস্তসহ গ্রেফতারের দাবি জানিয়ে বন্দরের বিভিন্ন এলাকায় পোস্টারিং করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শ্যামল কান্তির ব্যাপারে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন বলে শুনেছি। তবে আদালত থেকে এখনো নির্দেশনার কাগজ পাইনি। কাগজ পেলে তদন্ত শুরু করবো।

বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন জানান, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ৭ দিনের ছুটি নিয়েছিলেন। ১০ দিন পর বৃহস্পতিবার স্কুলে যোগদান করেছেন। তিনদিন অনুপস্থিত থাকার বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

আরও পড়ুন