পিরোজপুরে জঙ্গিদের কুশপুত্তলিকা দাহ
পিরোজপুর জেলা আইনজীবীদের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক বিক্ষোভ মিছিল ও পথসভা শেষে জঙ্গিদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সোমবার কোর্ট চত্বর এলাকায় আইনজীবীরা জঙ্গিদের কুশপুত্তলিকা দাহ করে। পরে জঙ্গিবিরোধী এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, অ্যাডভোকেট এমএ মান্নান, অ্যাডভোকেট আলাউদ্দিন খান, অ্যাডভোকেট আ. রাজ্জাক খান বাদশা, অ্যাডভোকেট শেখ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আহসানুল কবির বাদল প্রমুখ।
কুশপুত্তলিকা দাহের সময় কোর্ট চত্বর এলাকায় প্রচুর লোক সমাগম হয়।
হাসান মামুন/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত