স্ত্রীর মর্যাদা চাওয়ায় প্রেমিকাকে মারধর
প্রতীকী ছবি
পিরোজপুরের নাজিরপুরে স্ত্রীর মর্যদা পেতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় প্রেমিকের স্বজনেরা বেধড়ক মারধর করেছে এক কলেজছাত্রীকে। এতে গুরুতর আহত হয় ওই কলেজছাত্রী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য মো. আশ্রাব মোল্লার বাড়িতে রাখেন স্থানীয়রা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ২নং মালিখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই কলেজছাত্রীর বাড়ি জেলার নেছারাবাদ উপজেলায়।
কলেজছাত্রী জানায়, উপজেলার আ: রহমান কলেজের একাদশ শ্রেণিতে পড়ে সে। অষ্টম শ্রেণিতে পড়া থেকেই স্থানীয় যুগিয়া গ্রামের জামিল শিকদারের ছেলে বরকত শিকদারের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। গত ৫ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। কিন্তু বরকতকে বিয়ের কথা বললেই সে বিষয়টি আজ-কাল করে এড়িয়ে যায়।
পরে বাধ্য হয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিক বরকতের বাড়িতে স্ত্রীর মর্যদা পেতে চলে আসে ওই ছাত্রী। এ সময় বরকতের মা হেনী বেগম ও চাচী সেলিনা বেগমসহ বাড়ির ৫-৬ মিলে তাকে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে নিয়ে যান।
উউপি সদস্য আশ্রাব মোল্লা জানান, কলেজছাত্রীকে বেধড়ক মারধর করায় সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাসান মামুন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত