কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৬টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মহিন উদ্দিন ও ডুলিপাড়া এলাকার সামছুল হকের ছেলে মাজহার। কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মিডিয়া অফিসার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাগো নিউজকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মহিন ও মাজহারকে আটক করা হয়েছে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে
- ২ বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার
- ৩ ইসলামী আন্দোলনের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ
- ৪ শ্রুতিলেখক জটিলতায় মেধাবী মানহার বৃত্তি পরীক্ষা অনিশ্চিত
- ৫ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিএনপি-জামায়াতের