কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অনির্দিষ্টকালের অবরোধে কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মাহবুবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতা এড়াতে এদের গ্রেফতার করা হয়েছে। এদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে। তবে এদের নাম জানাননি তিনি।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে
- ২ বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার
- ৩ ইসলামী আন্দোলনের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ
- ৪ শ্রুতিলেখক জটিলতায় মেধাবী মানহার বৃত্তি পরীক্ষা অনিশ্চিত
- ৫ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিএনপি-জামায়াতের